রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় মানছে না মিয়ানমার

রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় মানছে না মিয়ানমার

আন্তজার্তিক ডেস্ক : November 21, 2026

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা মামলার রায় প্রত্যাখ্যান করেছে মিয়ানমারের সামরিক সরকার। রায়টিকে ‘অন্যায্য’ বলেও অভিহিত করেছে দেশটির সরকার।

 

শুক্রবার (২০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে মিয়ানমার সরকারের মুখপাত্র খাইং খাইং সোয়ে বলেন, তার দেশ অন্যায়ভাবে অভিযোগের শিকার হয়েছে। ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর পরিচালিত সামরিক অভিযানে গণহত্যার অভিযোগের বিষয়ে আইসিজের দেওয়া সিদ্ধান্তকে ন্যায্য নয় বলে মন্তব্য করেন তিনি।

 

খাইং খাইং সোয়ে বলেন, ‘আমাদের দেশকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে। এই সিদ্ধান্ত সবার সর্বসম্মত সিদ্ধান্ত নয়।

 

এটি ন্যায্য নয়।’

তিনি আরও দাবি করেন, মিয়ানমারের সামরিক সরকারই বরং অন্যায়ের শিকার হয়েছে।

 

রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গত ১৯ নভেম্বর একটি ঐতিহাসিক রায় দেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ওই রায়ে উল্লেখ করা হয়, রাখাইন রাজ্যে মিয়ানমারের বাহিনীর অভিযানে ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে।

Share This