বৈষম্যমুক্ত সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ও সম্প্রীতির সামাজিক পুনর্জাগরণের অঙ্গীকার নিয়ে ওয়ার্ল্ড মুসলিম কালচারাল সোসাইটির ২০২৬-২০২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ১১ সদস্যের এ কমিটিতে আহমদ সেলিম রেজা সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আ.ন.ম. মোস্তাফিজুর রহমান নাঈম।
শনিবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভার দ্বিতীয় পর্বে সদস্যদের প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুস সবুর খান।
এর আগে সাধারণ সভার প্রথম পর্বে সংগঠনের ‘মেমোরেন্ডাম অব আর্টিকেল’ ও ‘মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন’ অনুমোদন করা হয়। এ পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের কনভেনর আহমদ সেলিম রেজা।
সভায় বক্তব্য দেন কবি ও টিভি উপস্থাপক আসাদ কাজল, বাংলা সাহিত্যের শিক্ষক মীররাতে মোর্শেদ চিশতী, গণমাধ্যম বিশেষজ্ঞ এ বি সিদ্দিক, পরিসংখ্যানবিদ ড. আমানুল্লাহ খান ও সাংবাদিক আলাউদ্দিন ভূঁইয়া। সভা সঞ্চালনা করেন কমিটির সদস্য নাসরিন সুলতানা নীতু।
নবগঠিত কমিটিতে সভাপতি আহমদ সেলিম রেজা, সহসভাপতি অ্যাডভোকেট মো. শফিকুর রহমান ও অধ্যাপক ড. আবদুস সবুর খান, সাধারণ সম্পাদক আ.ন.ম. মোস্তাফিজুর রহমান নাঈম, যুগ্ম সম্পাদক ড. মো. আমানুল্লাহ খান, কোষাধ্যক্ষ মুফতি আবদুল্লাহ তামিম এবং দপ্তর সম্পাদক মো. জহিরুল আলম পাটোয়ারী নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আবু বকর সিদ্দিক, এম. মোরশেদ চিশতী, নাসরিন সুলতানা ও মো. আলাউদ্দিন ভূঁইয়া।
কমিটি গঠনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় সভার সভাপতি অধ্যাপক ড. আবদুস সবুর খান নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান। একই সঙ্গে সভার কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।