কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে: ববি হাজ্জাজ

কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে: ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক : February 27, 2026

কারিগরি ও দক্ষতাভিত্তিক শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিচ্ছে সরকার—এমনটি জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ১ কোটি নতুন চাকরির ব্যবস্থা করা হবে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত এক পলিসি ডায়লগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি যুবসমাজে বিনিয়োগ বাড়িয়ে দক্ষ ও কর্মক্ষম বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডাস্ট বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামসুল আলম লিটন। তিনি শিল্পখাতের সঙ্গে একাডেমিয়ার কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন, যাতে শিক্ষার্থীরা বাস্তবমুখী দক্ষতা অর্জনের সুযোগ পায়।

এ সময় আরও উপস্থিত ছিলেন এডাস্ট বোর্ড অব ট্রাস্টিজের সিনিয়র ভাইস চেয়ারম্যান আরিফুল বারী মজুমদার, সদস্য-সচিব মো. কামরুজ্জামান লিটু, সদস্য ড. মোহাম্মদ সিরাজুল হক চৌধুরী, কামরুন নেহার এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

Share This