তারেক রহমানের সঙ্গে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

তারেক রহমানের সঙ্গে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক : January 19, 2026

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেল চারটার দিকে গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। 

এতে আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, য়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য ড. মাহাদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলী প্রমুখ।

গত ৩ জানুয়ারি ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ১৫ জানুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন তিনি।

Share This