তারেক রহমানের সঙ্গে নবনির্বাচিত এমপি আলমগীরের সৌজন্য সাক্ষাৎ

তারেক রহমানের সঙ্গে নবনির্বাচিত এমপি আলমগীরের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : February 15, 2026

বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করে আলমগীর ফরিদ জানান, সাক্ষাতের সময় তাকে উষ্ণ অভ্যর্থনা জানান তারেক রহমান।

নবনির্বাচিত এ সংসদ সদস্যের ভাষ্য অনুযায়ী, সাক্ষাৎকালে তারেক রহমান বলেন, 'মহেশখালী–কুতুবদিয়াবাসীকে আমার সালাম জানাবেন।' তিনি জানান, নির্বাচনে তার বিজয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট এলাকার জনগণের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সাক্ষাতে নির্বাচনী এলাকার সার্বিক পরিস্থিতি, উন্নয়ন সম্ভাবনা এবং ভবিষ্যৎ সাংগঠনিক কর্মকৌশল নিয়েও আলোচনা হয় বলে জানিয়েছেন আলমগীর ফরিদ।

Share This