দেবহাটায় এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

দেবহাটায় এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

সাতক্ষীরা প্রতিনিধি : August 12, 2026

সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বুধবার (১২ আগস্ট) দেবহাটা উপজেলা পরিদর্শন করেছেন। দিনব্যাপী সফরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা প্রশাসন ও সখিপুর সাব-রেজিস্ট্রি অফিস পরিদর্শন করেন।

 

দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি চিকিৎসাসেবা ও রোগীদের সুযোগ-সুবিধার খোঁজখবর নেন। পরে উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় উপজেলার উন্নয়ন, জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। সভায় ইউএনও মিলন সাহা, ওসি আব্দুল আলিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এরপর সখিপুর সাব-রেজিস্ট্রি অফিস পরিদর্শন করে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন তিনি। বিকেলে সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়কের উন্নয়নকাজের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় কাজ দ্রুত ও যথাযথভাবে সম্পন্ন করার তাগিদ দেন এবং জনদুর্ভোগ কমাতে কাজের গতি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

 

সফরের শেষ পর্যায়ে তিনি উপজেলা জামায়াতের একটি সাংগঠনিক কর্মসূচিতেও অংশ নেন। এ সময় জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share This