আজ সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি

আজ সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক : September 15, 2026

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আজ মঙ্গলবার প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির সফরের পাঁচটি ভেন্যু ও তিনটি কর্মসূচিকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সিলেট মহানগর পুলিশ।

সোমবার রাষ্ট্রপতির সফরের বিভিন্ন ভেন্যু পরিদর্শন করেন সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম। পুলিশ কমিশনার বলেন, ‘রাষ্ট্রপতির সফরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তাব্যবস্থা সাজানো হয়েছে। রাষ্ট্রপতির নিরাপত্তায় শুধু সিলেট মহানগর পুলিশ নয়, র‌্যাব, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

এদিকে রাষ্ট্রপতির সফরকে ঘিরে নগরের গুরুত্বপূর্ণ সড়ক, স্থাপনা ও মাজার এলাকায় পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন ও প্রয়োজনীয় সংস্কারকাজ জোরদার করা হয়েছে।

রাষ্ট্রপতিকে নগর ভবন প্রাঙ্গণে ‘নাগরিক সংবর্ধনা’ দেবে সিলেট সিটি করপোরেশন। সফরসূচি অনুযায়ী মঙ্গলবার সিলেটে পৌঁছে রাষ্ট্রপতি প্রথমে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। বিকেল ৩টায় সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। সংবর্ধনা শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।

Share This