ঢাকাকে পরিচ্ছন্ন মহানগরী হিসেবে গড়তে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঢাকাকে পরিচ্ছন্ন মহানগরী হিসেবে গড়তে প্রধানমন্ত্রীর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : March 17, 2026

ঢাকা শহরকে একটি পরিচ্ছন্ন মহানগরী করার জন্য ঢাকার দুই সিটি করপোরেশনকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

 

মঙ্গলবার (১৭ মার্চ) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম ও উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে এ নির্দেশ দেওয়া হয়। 

 

ঢাকা শহরের বর্জ্য অপসারণের ব্যবস্থাকে আধুনিক করতে ঈদের পরেই কাজ শুরু করার তাগিদ দেওয়া হয়েছে।

 

বর্জ্য অপসারণের জন্য বিদেশি যন্ত্রের ওপর নির্ভর না করে দেশেই কীভাবে তৈরি করা যায় তা নিয়ে কাজ করতে দুই মেয়রকে নির্দেশনা দিয়েছেন তিনি।

Share This