কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করতে আজ টাঙ্গাইল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) গুলশানের বাসা থেকে সকাল ৮টায় সড়ক পথে রওনা হবেন তিনি। সকাল ১০টায় টাঙ্গাইলে পৌঁছে প্রথমে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন। এরপর সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইলের শহিদ মারুফ স্টেডিয়ামে দেশব্যাপী প্রি-পাইলটিং হিসেবে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন এবং কৃষক সমাবেশে বক্তব্য রাখবেন। পরে দুপুর সোয়া ১২টায় পৌর উদ্যানে কৃষি মেলার উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে টাঙ্গাইল জেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে বলে জানা গেছে৷ প্রস্তুতি পরিদর্শন করতে গতকাল টাঙ্গাইলে গেছেন কৃষিমন্ত্রী আমিন উর রশীদ।