কোম্পানির আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরো এক মাস

কোম্পানির আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরো এক মাস

নিজস্ব প্রতিবেদক : April 14, 2026

কোম্পানি করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় আরো এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোম্পানিগুলো এখন ১৫ এপ্রিলের পরিবর্তে আগামী ১৫ মে পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবে।

সোমবার (১৩ এপ্রিল) এনবিআরের জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ২০২৪–২৫ করবর্ষের জন্য কোম্পানি করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা এক মাস বৃদ্ধি করা হয়েছে। 

এর আগে পর্যায়ক্রমে তিন দফায় সময় বাড়িয়ে ১৫ ফেব্রুয়ারি, ১৫ মার্চ এবং ১৫ এপ্রিল পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল। সর্বশেষ এই সিদ্ধান্তের মাধ্যমে চতুর্থ দফায় সময়সীমা বাড়ানো হলো।

 

এনবিআরের করনীতির দ্বিতীয় সচিব একরামুল হক স্বাক্ষরিত আদেশে জানানো হয়, আয়কর আইন, ২০২৩–এর ধারা ৩৩৪ (খ) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

সম্প্রতি কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় বাড়ানোর দাবিতে ব্যবসায়ীদের কয়েকটি সংগঠন এনবিআরের কাছে আবেদন জানায়। সেই প্রেক্ষিতেই সময়সীমা আরো এক দফা বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

 

Share This