বিডিআর হত্যা সংক্রান্ত স্বাধীন তদন্ত কমিশনের ভুল বক্তব্যের প্রতিবাদ

বিডিআর হত্যা সংক্রান্ত স্বাধীন তদন্ত কমিশনের ভুল বক্তব্যের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক : December 01, 2025

জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের চেয়ারম্যান জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান রবিবার (৩০ নভেম্বর) সংবাদ সম্মেলনের এক পর্যায়ে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সম্পর্কে যে বিবৃতি দিয়েছেন তা সম্পূর্ণ মিথ‍্যা এবং অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। তার এই মিথ্যা তথ‍্য প্রদান এবং অশালীন বক্তব্যের তীব্র নিন্দা জানাই। 

কমিশন চেয়ারম্যান দাবী করেছেন যে “জেনারেল আজিজ, প্রাক্তন সেনাপ্রধান, বিডিআর হত্যাকাণ্ডের আগে ইতিমধ্যেই লেফটেন্যান্ট কর্নেল হিসেবে স্থায়ীভাবে পদোন্নতির জন‍্য অতিক্রান্ত (Permanently Superseded) হয়েছিলেন এবং তাঁর বাড়ী যাওয়ার কথা, অথচ তিনি পরবর্তীতে সেনাপ্রধান হয়েছেন”।, 

তার এই বক্তব‍্য এবং তথ‍্য সম্পূর্ণ ভুল হিংসাত্মক এবং অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। বিডিআর হত্যাকাণ্ডের আগে প্রাক্তন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ স্থায়ীভাবে পদোন্নতির জন‍্য অতিক্রান্ত (Permanently Superseded) করা হননাই, এবং তাঁর চাকরি জীবনে তিনি কোন পর্যায়ে কখনও তাঁকে স্থায়ীভাবে পদোন্নতির জন‍্য অতিক্রান্ত (Permanently Superseded) করা হয়নি। জনসমক্ষে উপস্থাপনের আগে এই তথ্য সেনাবাহিনী সদর দপ্তরের এমএস শাখার সাথে যাচাই করা কমিশনের উচিত ছিল। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সম্পর্কে কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল আ.ল.ম. ফজলুকে তার মিথ্যা তথ‍্য এবং অশোভন মন্তব্যের জন্য ক্ষমা চাওয়া উচিত। 

এই ভুল তথ‍্য সম্বলিত তাদের প্রতিবেদনের সঠিকতা সম্পর্কে অবশ‍্যই প্রশ্ন তুলবে।

Share This