ঢাকা দক্ষিণ বিএনপির নেতৃত্বে সালাম-রবিন

ঢাকা দক্ষিণ বিএনপির নেতৃত্বে সালাম-রবিন

নিজস্ব প্রতিবেদক : November 08, 2026

ঢাকা মহানগর উত্তরের পর এবার দক্ষিণে আহ্বায়ক কমিটি দিলো বিএনপি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালামকে আহ্বায়ক ও বর্তমান সদস্য সচিব তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করে আংশিক এই কমিটি দেওয়া হয়েছে।

 

রোববার (৮ নভেম্বর) বিএনপির সহদফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েলকে। আর যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আ ন ম সাইফুল ইসলামকে।

Share This