প্রধানমন্ত্রী কর্তৃক আসন্ন ঈদ-উল- ফিতর -২০২৬ উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে পৌর ও সদর উপজেলায় অসহায়, গরীব ও দু:স্থ জনসাধারণের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতারণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) সকালে সদর উপজেলা সম্মেলনকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাড়ি ও নগদ অর্থ বিতারণ করেন সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোশারফ হোসেন,পৌর জামায়াতের আমির মো. জাহিদুল ইসলাম,সেক্রেটারি খোরশেদ আলম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজাদুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর, উপজেলা কর্মপরিষদ সদস্য শহীদ হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় প্রত্যেক পরিবারকে ২০০০ টাকা করে ১০ লাখ টাকা ও ৭০০ পরিবারের মাঝে ১টি করে ৭০০ শাড়ি বিতরণ বিতরণ করা হয়।