শিক্ষা মন্ত্রী আ. ন. ম এহসানুল হক মিলনের পদত্যাগ চেয়ে ফেনীতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এইচএসসি পরীক্ষা শেষে হল থেকে বের হয়ে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে করে তারা।
বুধবার (১৫ জুলাই) ফেনী শহরের ট্র্যাঙ্ক রোডের খেজুর চত্ত্বরে সামনে এ বিক্ষোভ করে শিক্ষার্থীরা। তবে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের একটি প্রতিনধি দল তাদেরকে আন্দোলন থেকে সরে আসতে বোঝানোর চেষ্টা করেন।
এ সময় শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রীর ভাইরাল বক্তব্য বর্তমান বাচ্চারা ফার্মের মুরগির মতো বলায় তাকে প্রকাশ্যে শিক্ষার্ত শিক্ষার্থী অভিভাবকদের কাছে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দেয়। প্রকাশ্যে ক্ষমা না চাইলে মন্ত্রীর পদত্যাগ করার দাবি জানিয়ে তারা ভুযা ভুযা বলে স্লোগান দেয়।
এসময় ফেনী সরকারি কলেজ, সরকারি জিয়া মহিলা কলেজ ও জয়নাল হাজারী কলেজ সহ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশগ্রহণ করে।