সচিবালয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠকে তারেক রহমান

সচিবালয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠকে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : February 18, 2026

শপথ নেওয়ার পরদিন প্রথম বৈঠকে বসেছে মন্ত্রিসভা, এতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নতুন সরকারের প্রথম কার্যদিবস বুধবার বেলা ৩টায় সচিবালয়ের এক নম্বর ভবনে এ বৈঠক শুরু হয়।

এর আগে বুধবার বেলা ১২টা ৩৫ মিনিটে সরকারপ্রধান ওই ভবনে নিজের দফতেরে পৌঁছান। মন্ত্রিসভার বৈঠকের পর তিনি সচিবদের সঙ্গে বৈঠক করবেন।

প্রধানমন্ত্রী ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা এদিন সচিবালয়ে আসেন। নিজ নিজ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে বেলা তিনটার আগমুহূর্তেই তাঁরা সচিবালয়ের এক নম্বর ভবনে পৌঁছান।

এদিন সকাল থেকেই সচিবালয় কড়া নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়। প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিবেচনায় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআরের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের তৎপরতা দেখা যায়। এ ছাড়া সচিবালয়ে প্রবেশও সীমিত করা হয়।

গতকাল মঙ্গলবার বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। রাতে মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। রুলস অব বিজনেস অনুযায়ী, প্রধানমন্ত্রী মন্ত্রী–প্রতিমন্ত্রীদের মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব বণ্টন করেন।

Share This