নিজ হাতে মাটি কেটে খাল খনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজ হাতে মাটি কেটে খাল খনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি : March 16, 2026

দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় পৌঁছে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টা ২৮ মিনিটে তিনি ওই এলাকায় পৌঁছান। এ সময় তিনি হাত নেড়ে জনগণকে শুভেচ্ছা জানান। পরে নিজ হাতে কোদাল দিয়ে মাটি খুঁড়ে খান খনন কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় খালের পাড়ে নিম গাছের চারা রোপণ করেন। 

 

সেখান থেকে তিনি দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন কাজের সমাবেশে প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেন। সমাবেশস্থলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া প্রমুখ উপস্থিত রয়েছেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।

Share This