সরকারি সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

সরকারি সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক : July 03, 2026

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। 

 

শুক্রবার (৩ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

আইএসপিআর জানায়, সফরকালে, দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে তিনি উভয় দেশের প্রতিরক্ষা ও সামরিক খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এছাড়াও, তিনি বিভিন্ন সামরিক প্রতিষ্ঠান ও প্রতিরক্ষা শিল্প-স্থাপনা পরিদর্শন করেন।

 

আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠকগুলোতে বাংলাদেশ, চেক রিপাবলিক এবং স্লোভাকিয়ার মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং সামরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

 

উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান গত ২৮ জুন ২০২৬ তারিখে সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গমন করেন।

Share This