সংবাদ মাধ্যমের কাছে যে অভিযোগ করলেন আবিদুল

সংবাদ মাধ্যমের কাছে যে অভিযোগ করলেন আবিদুল

নিজস্ব প্রতিবেদক : September 09, 2025

ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে। তবে এরই মধ্যে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও পাওয়া গেছে। ছাত্রদল প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করে বলেন, প্রার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় কোনো কার্ডের ব্যবস্থা করেনি। যার ফলে মেয়েদের হলের ভোট কেন্দ্রে ঢুকতে পারছেন না তিনি।

কিছুক্ষণ পর শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের কাছে শামসুন নাহার হলের শিক্ষার্থীদের ভোটকেন্দ্রের সামনে তাকে দেখা যায়। সেখানে তাকে দেখে বেশ কিছু শিক্ষার্থী উষ্মা প্রকাশ করেন। 

শুধু তিনিই নন, ছাত্রদল প্যানেলের লিফলেট বিলি করতে দেখা যায় একাধিক কর্মীকে। তাদের জিজ্ঞেস করতে জানা যায়, তারা এই লিফলেট বিলি করছেন, যেন ব্যালট নম্বর মনে রাখতে পারেন শিক্ষার্থীরা।

এদিকে ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল হক সংবাদ মাধ্যমকে জানান, ‘প্রার্থীদের ভোট কেন্দ্রে প্রবেশের কোনো সুযোগ নেই। আমি জহুরুল হকের কেন্দ্রে ছিলাম। বিষয়টি জানি না। খোঁজ নিয়ে দেখছি।’

এরপর মোস্তাক গাউসুল হক জগন্নাথ হলের ভোট কেন্দ্রে গিয়ে জানান, তিনি সেখানে যাওয়ার পর আর কাউকে দেখেননি। আর কাউকে ঢুকতে দেওয়া হবে না বলেও জানান তিনি।

 

Share This