শুধু হলো প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা

শুধু হলো প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা

সাতক্ষীরা প্রতিনিধি : August 19, 2026

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভা শুরু হয়েছে।

 

বুধবার (১৯ আগস্ট) সকালে শেরেবাংলানগরের পরিকল্পনা কমিশনে এ সভা শুরু হয়েছে।

  

একনেকের এ সভায় ১১টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। উত্থাপিত ১১টি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ৪৬ কোটি ৮৯ লাখ টাকা।

এরমধ্যে সরকারি অর্থায়ন ৮ হাজার ৭৭৭ কোটি ৩০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ বা অনুদান থেকে ১ হাজার ৩৬১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।

সভায় স্বাস্থ্য, নৌপরিবহন, সড়ক, পানিসম্পদ, স্থানীয় সরকার, প্রাণিসম্পদ ও বিদ্যুৎ খাতের প্রকল্পের মতো নতুন প্রকল্পের পাশাপাশি কয়েকটি চলমান প্রকল্পের সংশোধনী প্রস্তাবও রাখা হয়েছে।

Share This