বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশে জামায়াতে ইসলামী। বর্ধিত দাম প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে আজ এ কর্মসূচি পালন করবে দলটি।
বৃহস্পতিবার বিকেল ৫টায় বায়তুল মোকাররমের উত্তরে ঢাকা মহানগরীর উদ্যোগে গেটে বিক্ষোভ হবে। বুধবার দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ কথা জানান। এ ছাড়া
বিদ্যুতের মূল্যবৃদ্ধি মানুষের জুলুম উল্লেখ করে বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, আসন্ন বাজেটকে সামনে রেখে তড়িঘড়ি করে বিদ্যুতের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করা সাধারণ মানুষের ওপর এক বড় ধরনের জুলুম। এমনিতেই নিত্যপ্রয়োজনীয় সব জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতিতে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে।
তার ওপর বিদ্যুতের এই মূল্যবৃদ্ধি ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হিসেবে মনে করছে জামায়াতে ইসলামী।
দলটির সেক্রেটারি জেনারেল বলেন, বিইআরসির আদেশ অনুযায়ী পাইকারিতে গড় দাম ৭ টাকা থেকে বাড়িয়ে ৮ টাকা ৩৯ পয়সা এবং খুচরা পর্যায়ে প্রতি ইউনিটের গড় দাম ৯ টাকা ১১ পয়সা থেকে বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা করা হয়েছে। একইসঙ্গে সঞ্চালন চার্জও প্রায় ২৪ শতাংশ বাড়ানো হয়েছে।
জামায়াত সেক্রেটারি বলেন, চাল, ডাল, তেলসহ সব নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আরও বাড়বে।
এতে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠবে।
সরকারের এমন সিদ্ধান্ত ‘দায়িত্বজ্ঞানহীন’, ‘গণবিরোধী’ ও ‘অযৌক্তিক’ উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানিয়ে জনদুর্ভোগের কথা চিন্তা করে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।