তিন ঘণ্টা পর সিলেটে ট্রেন চলাচল স্বাভাবিক

তিন ঘণ্টা পর সিলেটে ট্রেন চলাচল স্বাভাবিক

মৌলভীবাজার প্রতিনিধি : March 31, 2026

মৌলভীবাজারের ভানুগাছ - শমশেরনগর রেল স্টেশনের মাঝামাঝি স্থানে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ইঞ্জিন বিকল হওয়ায়তিন ঘণ্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টার দিকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার আলীনগর গ্রাম এলাকায় ঘটনাটি ঘটে। পরে সকাল নয়টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শমসেরনগর সহকারী স্টেশন মাস্টার সাগর সিংহ বিষয়টি নিশ্চিত করে বলেনসিলেট থেকে বিকল্প একটি ইঞ্জিন শমশেরনগর স্টেশনে ট্রেনটি নিয়ে এসেছে

ট্রেনের যাত্রী এম এ আহাদ জানানঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস চলন্ত অবস্থায় হঠাৎ ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এতে করে চরম ভোগান্তি পড়তে হয় সিলেটগামী কয়েকশ ট্রেনের যাত্রীদের।

তিনি বলেনইঞ্জিনের চাকা জ্যাম হয়ে রেলের সঙ্গে ঘর্ষণে আগুনের স্ফুলিঙ্গ বের হলে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।

কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার রোমান আহমেদ জানানএখন পর্যন্ত কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেনি। ৩০১০ সিরিজের ইঞ্জিন সিলেট থেকে এসে ট্রেনটিকে সামনের দিকে শমসেরনগর স্টেশনে নিয়ে আসলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

 

Share This