পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি!

পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি!

নিজস্ব প্রতিবেদক : July 05, 2026

বাংলাদেশ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। পদবী ঠিক রেখে একস্থান থেকে অন্যস্থানে তাদের প্রত্যেককে একযোগে বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

 

রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির কথা জানানো হয়।

 

প্রজ্ঞাপন অনুযায়ী, এসবির ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের ডিআইজি, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার (ডিআইজি) মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি, পুলিশ অধিদপ্তরের ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার (ডিআইজি), বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের ডিআইজি, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে এপিবিএনের ডিআইজি পদে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Share This