বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের মার্কিন অভিবাসন ভিসা স্থগিত

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের মার্কিন অভিবাসন ভিসা স্থগিত

নিজস্ব প্রতিবেদক : April 25, 2026

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। 

 

শনিবার (২৫ এপ্রিল) সকালে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

 

সংস্থাটি জানায়, ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে ডিপার্টমেন্ট অফ স্টেট, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। এসব দেশের অভিবাসীদের মধ্যে যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে সরকারি সহায়তা গ্রহণের হার বেশি।

 

এই স্থগিতাদেশ পর্যটক ও শিক্ষার্থী ভিসাসহ অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়, জানায় দূতাবাস।

 

জানা গেছে, মার্কিন পররাষ্ট্র দফতরের নথি অনুযায়ী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তা নিতে পারেন, এমন ব্যক্তিদের যাওয়া ঠেকাতে আবেদনকারীদের যাচাই–বাছাই প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করতে যাচ্ছে পররাষ্ট্র দপ্তর। এটি না হওয়া পর্যন্ত অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত থাকবে।

Share This