ঊর্ধ্বমুখী ডিম-সবজির বাজার!

ঊর্ধ্বমুখী ডিম-সবজির বাজার!

নিজস্ব প্রতিবেদক : May 01, 2026

দেশে সরবরাহ কমে যাওয়া আর জ্বালানির সংকটের দোহাই দিয়ে বাড়ানো হচ্ছে প্রায় সবকিছুর দাম। এখনও ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। মুরগিতেও স্বস্তি নেই। সোনালির কেজি ৩৬০-৩৭০ টাকা। আর দেশি মুরগি ৭২০। তবে, ব্রয়লার মিলছে ১৮০ টাকাতেই। নিত্যপণ্যের এমন চড়া দামে আয়ের সঙ্গে খরচের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। রাজধানীর বাজার ইলিশে সয়লাব। কিছুটা কমেছে দর।

 

শুক্রবার (১ মে) রাজধানীর বেশকিছু বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। 

 

গতকাল মধ্যরাতে শেষ হয়েছে নদীতে ইলিশ আহরণে নিষেধাজ্ঞা। মাত্রই নদীতে গেছেন জেলেরা। তারা ফেরার আগেই রাজধানীর বাজার ইলিশে সয়লাব। দামও কিছুটা কমেছে। ব্যবসায়ীদের দাবি, এসব মাছ কোল্ড স্টোরেজের নয়। এদিকে, সাগরে নিষেধাজ্ঞার কারনে উপকূলে এখনও স্বাভাবিক নয় মাছের সরবরাহ। অনেকে আবার দুষছেন আবহাওয়াকে।

 

মূলত, নিত্যপণ্যের দামের পারদ বেশ অনেকদিন থেকেই চড়া। শ্রমিক দিবসেও খেটে খাওয়া মানুষের যে একটু ভালোমন্দ পাতে জুটবে তার বন্দোবস্তও নাগালের বাইরে।সীমিত আর মধ্যবিত্তের পুষ্টির সহজতর উৎস, সেই ডিমের দাম চড়া কয়েক সপ্তাহ ধরে। ১১০ টাকা ডজনের লাল ডিম বিকোচ্ছে ১৩০ টাকাতে। সাদা ডিমের ডজনও বেড়েছে ১০ টাকা পর্যন্ত। বিক্রেতাদের কেউ অজুহাত দিচ্ছেন ক'দিন আগের গরমে ডিম নষ্টের তো কেউ আবার বলছেন চলমান বৃষ্টিতে উৎপাদন ব্যাহত।

Share This