আপনাদের মূল্যবান সময়ের তিন সপ্তাহ ব্যয় করেছেন। আমি নিশ্চিত আপনারা সবাই নিজ নিজ ক্ষেত্রে ব্যস্ত, তবুও আপনারা এই প্রোগ্রামে অংশ নেয়ার জন্য সময় বের করতে পেরেছেন। এবং আমি নিশ্চিত যে আপনারা উপকৃত হবেন, সবাই উপকৃত হবে, জাতি উপকৃত হবে।
সমাপনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, এনডিসির অনুষদ সদস্য এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।