এলপি গ্যাসের দাম বাড়বে নাকি কমবে, জানা যাবে আজ

এলপি গ্যাসের দাম বাড়বে নাকি কমবে, জানা যাবে আজ

নিজস্ব প্রতিবেদক : February 02, 2026

এলপি গ্যাসের নতুন দামে ভোক্তাদের স্বস্তি আসবে, নাকি বাড়বে ব্যয়—সেই সিদ্ধান্ত জানা যাবে আজ সোমবার (০২ ফেব্রুয়ারি)। সৌদি আরামকোর ঘোষিত ফেব্রুয়ারি ২০২৬ মাসের সৌদি সিপি অনুযায়ী বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ের মূল্য সমন্বয় নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

রোববার (০১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিইআরসি এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, সোমবার দুপুর ৩টায় ঢাকার রমনার ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) ভবনের শহীদ প্রকৌশলী ভবনের ৬ষ্ঠ তলায় কমিশনের শুনানি কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে নতুন মূল্যহার ঘোষণা করা হবে।

এতে আরও বলা হয়, জানুয়ারি ২০২৬ মাসের ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্যহার সংক্রান্ত আদেশ একই দিন বিইআরসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

নির্ধারিত প্রেস ব্রিফিংয়ে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে কমিশন।

 

Share This