টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ

কক্সবাজার প্রতিনিধি : May 25, 2026

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ১৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

 

সোমবার (২৫ মে) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ মে রবিবার রাত ১১টার দিকে টেকনাফ থানার সাবরাং নয়া পাড়া সংলগ্ন নাফ নদীতে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে একটি সন্দেহভাজন বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

জব্দকৃত ইয়াবা ও পাচার কাজে ব্যবহৃত বোটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Share This