২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ মৃত্যু, আক্রান্ত ১১৬৭

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ মৃত্যু, আক্রান্ত ১১৬৭

নিজস্ব প্রতিবেদক : November 14, 2026

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩০৪ জনে।

শনিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তর জানায়, এই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৬৭ জন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে নিহত দুই জনের মধ্যে একজনের বাড়ি সিলেট বিভাগের মধ্যে এবং অন্য জন ঢাকা বিভাগের।

Share This