বিচারের আগে আওয়ামী লীগকে ভোটে চায় না ৪৫.৫৮ শতাংশ মানুষ

বিচারের আগে আওয়ামী লীগকে ভোটে চায় না ৪৫.৫৮ শতাংশ মানুষ

নিজস্ব প্রতিবেদক : September 24, 2025

দেশের প্রায় অর্ধেক মানুষ মনে করেন চলমান বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত নয়। জরিপে দেখা গেছে, এ বিষয়ে ৪৫ দশমিক ৫৮ শতাংশ মানুষ একমত। বেসরকারি সংস্থা ইনোভিশন পরিচালিত এক জরিপে এসব তথ্য উঠে এসেছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় আর্কাইভস অডিটোরিয়ামে ‘জনগণের নির্বাচন ভাবনা’ শীর্ষক জরিপের এ তথ্য প্রকাশ করে ইনোভিশন কনসাল্টিং ফার্ম।

জরিপের তথ্য অনুযায়ী, আওয়ামী লীগকে ভোটে চায় ৪৫ দশমিক ৭৯ শতাংশ মানুষ। আর বিচারের আগে ৪৫ দশমিক ৫৮ শতাংশ নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত নয় বলে মনে করেন। তবে মতামত দেয়নি ৮ দশমিক ৬৩ শতাংশ মানুষ।

জরিপটির মোট নমুনা আকার ছিল ১০ হাজার ৪১৩ উত্তরদাতা। এর মধ্যে ৬৯.৫ শতাংশ গ্রামের এবং ৩০.৫ শতাংশ শহুরে, তারা ভোট দেওয়ার যোগ্য। নমুনা কাভার করেছে আটটি বিভাগের ৬৪টি জেলা এবং ৫২১টি প্রাইমারি স্যাম্পলিং ইউনিট।

 

Share This