টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক ২

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি : July 31, 2026

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৩২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ ৮ হাজার ৪৪৬ টাকা ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

 

শুক্রবার (৩১ জুলাই) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে টেকনাফ থানার হ্নীলা সীমান্ত সড়ক ব্রিজ সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ৬ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে দুই মাদক কারবারিকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে নগদ অর্থ ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

 

কোস্ট গার্ড জানায়, জব্দ করা আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করবে।

Share This