ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে ৭০ কেজি গাঁজা জব্দ

ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে ৭০ কেজি গাঁজা জব্দ

ফেনী প্রতিনিধি: June 08, 2026

ফেনীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৭০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। 

সোমবার (৮ জুন) ভোর ৪টার দিকে ফেনী মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ও পলাতক আসামি জামালের বসতঘরের ১৫/১০ নম্বর কক্ষ থেকে ১০টি প্লাস্টিকে মোড়ানো বান্ডেল উদ্ধার করা হয়। এসব বান্ডেলে মোট ৭০ কেজি গাঁজা ছিল।

জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারেও অভিযান চলমান রয়েছে।”

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Share This