কোস্টগার্ডের বিশেষ অভিযানে টেকনাফে ৭০ হাজার ইয়াবা জব্দ

কোস্টগার্ডের বিশেষ অভিযানে টেকনাফে ৭০ হাজার ইয়াবা জব্দ

কক্সবাজার প্রতিনিধি : July 18, 2026

টেকনাফ উপজেলায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে প্রায় ৭০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা।

 

শনিবার সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদে শুক্রবার রাত ৮টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের কোনাপাড়া এলাকায় অভিযান চালায়ে টেকনাফ কোস্ট গার্ড স্টেশনের একটি দল।

 

এ সময় সন্দেহজনক একটি সিএনজিচালিত অটোরিকশাকে থামার সংকেত দিলে চালক গাড়িটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে ৭০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

 

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশে মাদকের বিস্তার রোধে কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।

Share This