শহিদদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
রবিবার (২৬ জুলাই) বেলা ১১টা ৩০ মিনিটে তিনি জাতীয় স্মৃতিসৌধে পৌঁছেছেন।
স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সাড়ে ১২টায় শেরে বাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।
এদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমন ঘিরে জাতীয় স্মৃতিসৌধ কর্তৃপক্ষ সব প্রস্তুতি সম্পন্ন করেছে।