সুপ্রিম কোর্ট সচিবালয়ে সিনিয়র সচিবসহ একাধিক পদে পদায়ন

সুপ্রিম কোর্ট সচিবালয়ে সিনিয়র সচিবসহ একাধিক পদে পদায়ন

নিজস্ব প্রতিবেদক : February 03, 2026

সুপ্রিম কোর্ট সচিবালয়ে নতুন সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান।

সোমবার (২ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

তারা হলেন- অতিরিক্ত সচিব: জেলা ও দায়রা জজ রুহুল আমীন, যুগ্ম সচিব: বি এম তারিকুল কবির, উপ-সচিব: পঞ্চগড়ের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাফিজুল ইসলাম ও যুগ্ম জেলা ও দায়রা জজ সুব্রত ঘোষ শুভ, সিনিয়র সহকারী সচিব: মহসিনা হোসেন তুষি ও সাদিয়া আফরিন।

প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হবে এবং নতুন পদায়নপ্রাপ্ত কর্মকর্তারা সুপ্রিম কোর্ট সচিবালয়ে দায়িত্বভার গ্রহণ করবেন।

Share This