পরশুরামে ভারতীয় আট কাটনে ১১৭ বোতল ভারতীয় মদসহ পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুল হক মাহবুবের মালিকানাধীন ''পরশুরাম ক্লিনিক''র অ্যাম্বুলেন্স জব্দ। এসময় চালকসহ দুই জন মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।
প্রত্যেক্ষদর্শীদের দেওয়া তথ্য মতে আট কাটন ভারতীয় মদদ্রব্য অ্যাম্বুলেন্সের ভিতরে করে ফেনী নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পরশুরাম থানার পুলিশ ফেনী-পরশুরাম সড়কের শ্রী-ভাঙ্গা ব্রীজের উপর থেকে এম্বুলেন্সটি আটক করে। পুলিশ তল্লাশী করে অ্যাম্বুলেন্সের ভিতর থেকে ১১৭ বোতল ভারতীয় মত উদ্ধার করে।
বর্তমানে দুইজন থানায় হেফাজতে রয়েছে। তাদের ছাড়িয়ে নিতে তদবির চালাচ্ছে একটি সিন্ডিকেট।
পরশুরাম থেকে দীর্ঘদিন ধরে মাইক্রো, হাইস,প্রাইভেট কার, এম্বুলেন্স ও সিএনজিতে করে মাদক ব্যবসা চালিয়ে আসছে একটি শক্তিশালী মাদক চোরাকারবারি।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বআট কাটনে মোট ১১৭ বোতল মদ উদ্ধার করা হয়।