ফেনীতে ৩৬ লক্ষ টাকার মালামাল জব্দ করেছে বিজিবি

ফেনীতে ৩৬ লক্ষ টাকার মালামাল জব্দ করেছে বিজিবি

ফেনী প্রতিনিধি : April 11, 2026

ফেনী সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৩৬ লক্ষ ১১ হাজার ৬৯৪ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবি।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিতিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধীনস্থ ছাগলনাইয়া, দেবপুর এবং খেজুরিয়া বিওপির নিয়মিত/বিশেষ টহলদল কর্তৃক জেলার ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ০২টি সিএনজিসহ বিপুল পরিমান ভারতীয় আতশবাঁজি এবং ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ জব্দ করতে সক্ষম হয়।

জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৩৬ লক্ষ ১১ হাজার ৬৯৪ টাকা। জব্দকৃত মালামাল পরবর্তী কার্যক্রমের জন্য স্থানীয় কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদকের অবৈধ পাচার ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান সিইও লে: কর্নেল এম এম জিল্লুর রহমান।

Share This