বিএনপি জুলাই সনদ থেকে সরে যায়নি, আঁকড়ে ধরেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি জুলাই সনদ থেকে সরে যায়নি, আঁকড়ে ধরেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : April 30, 2026

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি জুলাই সনদ থেকে সরে যায়নি,আঁকড়ে ধরেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের বিরোধী দলীয় চিফ হুইপ বলেছেন বিএনপি জুলাই সনদ থেকে সরে গেছে। আমি বলতে চাই বিএনপি জুলাই সনদ থেকে সরে যায়নি, বিএনপি জুলাই সনদ আঁকড়ে ধরেছে।

 

এরআগে বিরোধী দলীয় চিফ হুইপ সংসদে বলেছিলেন জুলাই জাতীয় সনদকে অন্তহীন প্রতারণার দলিলে পরিণত করেছে বিএনপি এবং এই সনদকে দলীয় ইশতেহারে পরিণত করে এর মাহাত্ম্য কলুষিত করেছে।

Share This