বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত এইচ.ই. জোরিস ভ্যান বোমেল (H.E. Joris van Bommel) সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (১৫ জুলাই) অনুষ্ঠিত এ সাক্ষাতে উভয় পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
আলোচনায় ব-দ্বীপ ব্যবস্থাপনা ও বন্যা নিয়ন্ত্রণে নেদারল্যান্ডসের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দক্ষতার কথা তুলে ধরে রাষ্ট্রদূত বাংলাদেশে টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়নে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাৎটি দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।