এলডিসি ইস্যুতে সুইজারল্যান্ডের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির আহ্বান

এলডিসি ইস্যুতে সুইজারল্যান্ডের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির আহ্বান

নিজস্ব প্রতিবেদক : June 02, 2026

সুইজারল্যান্ডের ফেডারেল ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্সের সহকারী পররাষ্ট্র সচিব ও এশিয়া প্যাসিফিক বিভাগের প্রধান রাষ্ট্রদূত মার্কাস লিটনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২ জুন) অনুষ্ঠিত এই সাক্ষাতে রাষ্ট্রদূত লিটনার বর্তমান সরকারের অধীনে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে দীর্ঘস্থায়ী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আস্থা প্রকাশ করেন।  

প্রতিমন্ত্রী বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সুইজারল্যান্ডের অব্যাহত বন্ধুত্ব এবং মূল্যবান সমর্থনের প্রশংসা করেন। উভয়পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন, শিক্ষা, আইসিটি, ক্রীড়া ও সংস্কৃতি এবং মানুষে মানুষে বিনিময়ে সহযোগিতা জোরদার নিয়ে আলোচনা করেন। প্রতিমন্ত্রী স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ প্রক্রিয়া পেছানোর জন্য বাংলাদেশের আবেদনের বিষয়টিও তুলে ধরেন এবং এই ব্যাপারে সুইজারল্যান্ডের সহযোগিতা কামনা করেন। 

Share This