আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা, জবাবদিহি নিশ্চিত করা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংক পিএলসিকে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, আর্থিক খাতে সুশাসন পুনঃপ্রতিষ্ঠা, জবাবদিহি নিশ্চিতকরণসহ সামগ্রিক শৃঙ্খলা আনয়ন এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষার পাশাপাশি আর্থিক খাতে জনগণের আস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে আরো বলা হয়, ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক পদ্মা ব্যাংক পিএলসিকে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে।
বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে অবহিত করা হয়েছে।