তুরাগে অসহায় ও প্রতিবন্ধী পরিবারের পাশে চান মিয়া বেপারী

তুরাগে অসহায় ও প্রতিবন্ধী পরিবারের পাশে চান মিয়া বেপারী

আব্দুল্লাহ গাজী : October 20, 2026

রাজধানীর উত্তরা তুরাগের ৫৩ নম্বর ওয়ার্ডের নলভোগ ও ভাবনারটেক এলাকায় এক প্রতিবন্ধীসহ নয়টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ, শাড়ি, লুঙ্গি ও উপহারসামগ্রী বিতরণ করেছেন ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী, তরুণ সমাজসেবক ও তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব চান মিয়া বেপারী।

মঙ্গলবার (২০ অক্টোবর) অসহায় পরিবারগুলোর ঘরে ঘরে গিয়ে এসব সহায়তা পৌঁছে দেন। তাঁর এ মানবিক উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রশংসা ও আনন্দের সৃষ্টি হয়েছে।

সহায়তা বিতরণ শেষে আলহাজ্ব চান মিয়া বেপারী বলেন, “আমি যতদিন বেঁচে থাকব, ততদিন ৫৩ নম্বর ওয়ার্ডবাসীর সেবা করে যাব। আমি এই ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী। দল আমাকে মনোনয়ন দিলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। ৫৩ নম্বর ওয়ার্ডের মানুষ আমার পাশে আছেন।”

তিনি আরও বলেন, “আমি কাউন্সিলর হই বা না হই, মানুষের সেবা করে যাব। ৫৩ নম্বর ওয়ার্ডকে মাদক ও চাঁদাবাজিমুক্ত করে একটি সুন্দর, আধুনিক ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে সবার দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।”

স্থানীয় বাসিন্দারা জানান, চান মিয়া বেপারী দীর্ঘদিন ধরে এলাকার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছেন। শুধু নির্বাচনকে কেন্দ্র করে নয়, বরং সারা বছরই তিনি বিভিন্ন মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত থাকেন। তাঁর এমন উদ্যোগ অসহায় মানুষের জন্য সহায়ক ভূমিকা রাখছে।

Share This