বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘অতীতের পচা রাজনীতি অনুসরণ করার জন্য ২৪-এ যুবকরা লড়াই করে নাই। আগামী ১৩ তারিখ থেকে বাংলাদেশে পরিবর্তনের সূচনা হবে ইনশাআল্লাহ।’
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ কটিয়াদী কলেজ মাঠ এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা দেশের সব ধর্মকে ফুলের বাগানের মতো সাজাবো। অতীতের কাঁসুন্দি শেষ। ওগুলো জনগণ এখন শুনতে চাই না। ওইগুলো জনগণকে শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়িয়ে রেখে জনগণের কপাল যারা লুণ্টন করেছে, তাদের জায়গা বাংলাদেশে আর হবে না।
জামায়াত আমির বলেন, কোনো মামা খালুর লাল টেলিফোনে বা কোনো অ্যানড্রয়েড ফোনে আমার কপাল যেন চোরাবালিতে হারিয়ে না যায়। আমার যোগ্যতা মেধা অনুযায়ী আমার কাজ আমার হাতে তুলে দিতে হবে। এ দাবি নিয়ে ২৪-এ যুবকরা রাস্তায় নিমেছিল। যুবকেরা কথা দিচ্ছি, আমরা প্রশিক্ষণ দিয়ে তোমাদের হাতকে বাংলা গড়ার কারিগরে পরিণত করবো। তোমাদের হাতে বেকার ভাতা নয়, সম্মানের কাজ তুলে দেবো ইনশাল্লাহ। তোমরাই দেশ গড়বা, তোমরাই চালাবা। সেদিন তোমরা গর্ব করে বলবা, আমিই বাংলাদেশ, আমরাই বাংলাদেশ। এই দেশটাকে তোমাদের হাতে তুলে দিতে চাই, তোমরা কি প্রস্তুত?