ফেনীতে জুলাই শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া সভা

ফেনীতে জুলাই শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া সভা

ফেনী প্রতিনিধি : August 04, 2026

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ফেনীতে জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শহীদদের স্মরণে আলোকচিত্র প্রদর্শনী, হত্যাকাণ্ডের প্রতীকী বিচার এবং প্রতীকী ফাঁসির মঞ্চ স্থাপন করা হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে জেলা ছাত্রদল।

জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব। প্রধান আলোচক ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবউল্লাহ মানিক, এয়াকুব নবী ও আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা বিএনপির সদস্য কামরুল আহসান মাসুদ, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল এবং সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া।

এ সময় আরও বক্তব্য দেন জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জুয়েল পাটোয়ারী, মজুমদার রশীদ, সাইফুল ইসলাম জিকু এবং দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সুমন।

অনুষ্ঠানে জেলা ছাত্রদলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত নেতাকর্মীরা শহীদদের স্মরণে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন। পাশাপাশি প্রতীকী আদালত, প্রতীকী ফাঁসির মঞ্চ প্রদর্শন এবং গণসংহতি কর্মসূচি পালন করা হয়।

Share This