তারেক রহমান, শফিকুর রহমান ‍ও নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

তারেক রহমান, শফিকুর রহমান ‍ও নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক : February 15, 2026

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম তিন নেতার হাতে এই শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

এদিকে, নিজের দল বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর দলের চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল (১৫ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বয়াক নাহিদ ইসলামের বাসায় সৌজন্য সাক্ষাতে যাবেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দলীয় সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। 

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ডা. শফিকুর রহমানের বাসায় ও রাত ৮টায় নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান।

Share This