নাশকতা মামলায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নাশকতা মামলায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি : December 27, 2025

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সৌমেন ঘোষ বিলাসকে গ্রেপ্তার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে হাটহাজারী উপজেলার চৌধুরীহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ (শুক্রবার) হাটহাজারী থানায় দায়ের হওয়া নাশকতা মামলায় তাকে আদালতে সোপর্দ করে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, সৌমেন ঘোষ হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দিজেন্দ্র ঘোষের বাড়ির আশীষ ঘোষের ছেলে। তিনি চট্টগ্রাম নগরের ইসলামিয়া কলেজ ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, গ্রেপ্তার ছাত্রলীগ নেতা সৌমেন ঘোষ বিলাসকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ (শুক্রবার) আদালতে সোপর্দ করা হয়েছে।

Share This