প্রতিকূল আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত উপকূলীয় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড। চলমান দুর্যোগে দুর্ভোগে পড়া পরিবারগুলোর মাঝে নিয়মিত ত্রাণসামগ্রী বিতরণ করছে বাহিনীটি।
রবিবার (১২ জুলাই) চট্টগ্রামের বাঁশখালীর উত্তর জলদি সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়। প্রবল বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে পড়া ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, দুর্যোগকবলিত উপকূলীয় জনগণের পাশে থেকে ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।