নৌবাহিনী প্রধানের সঙ্গে কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নৌবাহিনী প্রধানের সঙ্গে কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : June 30, 2026

বাংলাদেশে নিযুক্ত কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত এইচ.ই. মি. কিম জি-জুন মঙ্গলবার (৩০ জুন) নৌ সদর দপ্তরে বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে উভয়ের মধ্যে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। বিশেষ করে সামুদ্রিক সহযোগিতা, প্রতিরক্ষা সম্পর্ক এবং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনা গুরুত্ব পায় আলোচনায়।

এ সময় বাংলাদেশ ও কোরিয়া প্রজাতন্ত্রের নৌবাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি পেশাগত সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করা হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে।

Share This