রমজানে বিদ্যুৎ নিরবচ্ছিন্ন রাখাই বর্তমান লক্ষ্য বলে জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বুধবার( ১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে প্রথমদিনের অফিসে এসে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
বিদ্যুৎ মন্ত্রী বলেন, ‘এখন প্রথম লক্ষ্য রোজা ও সেচ, এই দুটি ম্যানেজ করে তারপর অন্য পরিকল্পনা। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বড় চ্যালেঞ্জ।’
বকেয়া পরিশোধ করা না হলে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখা নিয়ে বাংলাদেশ ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার অ্যাসোসিয়েশনের (বিপপা) শঙ্কা প্রসঙ্গে জানতে চাওয়া হয় বিদ্যুৎ মন্ত্রীর কাছে। এ বিষয়ে তিনি বলেন, ‘বিপপা যদি এই কথা বলে থাকে তাহলে নতুন সরকারকে ব্ল্যাকমেইলিংয়ের শামিল হবে।’