ফেনী শহরে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় জুয়া পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
রবিবার (১৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদর মডেল থানার এসএসকে রোডের চাড়িপুর এলাকার ইসমাইল ম্যানশনের চতুর্থ তলায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জুয়ার আসর থেকে ১৫ জনকে আটক করা হয় এবং জুয়া পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত জুয়া আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের ফেনীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অবৈধ জুয়া ও অন্যান্য অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।