আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিশেষ হটলাইন নম্বর চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। হটলাইন নম্বরের মাধ্যমে নির্বাচন সংক্রান্ত যেকোনো তথ্য বা অভিযোগ সহজে এবং দ্রুত পুলিশকে জানানো যাবে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২ ফেব্রুয়ারি) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এমন তথ্য জানান।
তিনি বলেন, ‘নির্বাচনি আচরণবিধি অমান্য বা নির্বাচনকে প্রভাবিত করতে পারে এ সংক্রান্ত পুলিশের হস্তক্ষেপের বিষয়ে মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য সম্মানিত নগরবাসীকে অনুরোধ করা হলো।’যোগাযোগের জন্য হটলাইন নাম্বারগুলো হলো—013200373580132003735901320037360একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সম্মানিত নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।